দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা আগামী ১৫ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সময়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করতেও বলা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা অনলাইনে প্রকাশ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নিজস্ব ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে তালিকা সংগ্রহ করতে হবে। এরপর শিক্ষার্থীদের তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এতে আরও বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এক থেকে চার বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে আবেদন করতে হবে ১৪ নভেম্বরের মধ্যে। এসব শিক্ষার্থীর নির্বাচনী পরীক্ষা গ্রহণ এবং ফল প্রকাশ করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ২৪ নভেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ফরম পূরণের আবেদন করা যাবে ২৪ থেকে ২৯ নভেম্বরের মধ্যে।
এদিকে নিয়মিত শিক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১৬ নভেম্বর। বিলম্ব ফি ছাড়া এ কার্যক্রম চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে ১৪ মার্চ।
এমজে